সর্বশেষ

নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Writ challenging the validity of the controversial section of the women's reform commissionProbashircityWebPopupUpdate

নারী সংস্কার কমিশনের বিতর্কিত কিছু ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। রিটে, বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী রওশন আলী জানান, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”-এর তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, দশম, একাদশ এবং দ্বাদশ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধান, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে, তিনি এই বিষয়গুলোর আইনি প্রতিকার চেয়ে রিট আবেদন করেছেন।

উল্লেখ্য, ৩১৮ পৃষ্ঠার “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫” সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিট আবেদনকারীর মতে, এই রিপোর্টের বিভিন্ন সুপারিশ সরাসরি ইসলামী শরীয়ত, দেশের সংবিধান এবং ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে মোট তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate