সর্বশেষ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশCity ads Investment (1)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সেইসঙ্গে মুক্তিযুদ্ধকালীন ক্ষতিপূরণ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদের হিস্যা-সহ একাধিক অমীমাংসিত ঐতিহাসিক বিষয় পাকিস্তানের সামনে উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টেকসই ভিত্তি গড়তে হলে এসব পুরনো ও গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান জরুরি।”

দীর্ঘ প্রায় ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বৈঠকে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়-পরবর্তী আন্তর্জাতিক সহায়তার অর্থ ফেরত, যুদ্ধকালীন আর্থিক ক্ষয়ক্ষতি, এবং বাংলাদেশের প্রাপ্য অবিভাজিত সম্পদের হিস্যা নিয়েও আলোচনা হয়। একইসঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, “তারা আমাদের বক্তব্য শুনেছে এবং আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। আমাদের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা।” ঢাকায় অবস্থানকালে পাকিস্তানি পররাষ্ট্র সচিব বালুচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup