সর্বশেষ

জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন: কর্নেল ড. অলি আহমেদ

জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন কর্নেল ড অলি আহমেদWeb Popup (3)

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।’

বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল ড. অলি আহমেদ।

এসময় অলি আহমেদ বলেন, ‘আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।’

অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম। শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদরা ৭১-এ বুঝতে পারেনি দেশের মানুষ স্বাধীনতা চায়।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিব কোথায়, তাজউদ্দীন কোথায় আমরা জানতাম না। আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরা দেশ স্বাধীন করেছি।’

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup