সর্বশেষ

তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা

তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টাCity ads Investment (1)

বিকেএসপিতে খেলা চলাকালীন সোমবার (২৪ মার্চ) হৃদরোগে আক্রান্ত হওয়া সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।

তিনি বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।

নিজাম উদ্দিন বলেন, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।

তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তিনি জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03