সর্বশেষ

নিহত সাইদুরের মরদেহ পেতে চায় পরিবার

Saidur rahman sardar668a6bd8c5234City ads Investment (1)

গত বুধবার (৩ জুলাই) সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চার বাংলাদেশীর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার সাইদুর রহমান সরদার (৫২) নামে এক শ্রমিক রয়েছেন।

সাইদুর রহমান উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বারুইহাটি রসুলপুর গ্রামের মেহের সরদারের ছেলে। নিহত সাইদুরের মৃত্যুও সংবাদ পাওয়ার পর থেকে থামছে না নিহতের পরিবারের আহাজারি। এদিকে নিহতের পরিবার জানেন না কিভাবে মরদেহটি দেশে আনতে হবে।

আজ রবিবার (৭ জুলাই) সকালে তার নিজ বাড়ি যোগীপাড়া ইউনিয়নের বারুইহাটি গ্রামে নিহতের বাসায় গিয়ে এক হ্নদয় বিদারক দৃশ্য দেখা যায়। বাড়িতে পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের ভীড় করে আছেন। এসময় নিহত সাইদুর রহমানের পরিবার ও স্থানীয়রা দ্রুত লাশ দেশে ফিরিয়া আনার দাবি জানান।

পরিবারের তথ্য থেকে জানা গেছে, ‘অভাবের তাড়নায় ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর আগে সাইদুর রহমান সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতে যান। সৌদি আরবের রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি সোফা তৈরি কারখানায় কাজ করতেন। তার সঙ্গে নওগাঁর আত্রাই উপজেলার আরও কয়েকজন শ্রমিক একই সঙ্গে কারখানাতে কাজ করতেন।

নিহত সাইদুর রহমানের ছেলে আবু বাক্কার জানান, ‘গত মঙ্গলবার সাইদুরসহ ১৬ জন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। এসময় আকষ্মিক আগুন ধরে যায় কারখানাটিতে। কর্মরত ১১ জন শ্রমিক রক্ষা পেলেও সাইদুরসহ ৪ জন শ্রমিক বের হতে পারেননি। তারা আগুনে পুড়ে মারা যান। বুধবার ওই ঘটনায়

বেঁচে যাওয়া আত্রাইয়ের শ্রমিক বাবুল হোসেন মুঠোফোনে বিষয়টি সাইদুর রহমানের পরিবারকে জানান। ওই ঘটনায় তিনিও সামান্য দগ্ধ হয়েছেন।

পিতার মৃত্যুর সংবাদে ছেলে আবু বক্কর (১৫) বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একইভাবে বৃদ্ধ পিতা মেহের আলী সরদার ছেলেকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন। দুই বছর আগে মা মারা যাওয়ার পর বাবাকে ভরসা হিসেবে পেয়েছিল ছেলে আবু বক্কর। সেটাও তিনি হারিয়ে ফেললো। তাকে ঘিরে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন ঘনিষ্টজনেরা। সে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিবে। বাড়িতে শোকের আহাজারিতে বৃদ্ধ বাবাও হতবাক। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর অস্বাভাবিক আচরণ করছেন তিনি।

এ নিয়ে যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন। মরদেহ দেশে ফেরত আনতে সার্বিকভাবে চেষ্টা করবেন তিনি।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ দেশে ফেরত এবং সরকারি কোন সুযোগ-সুবিধা থাকলে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03