সর্বশেষ

সৌদি আরবে প্রবাসীদের রমরমা দেহব্যবসা

Maxresdefault e1771213716g e1775585568913Web Popup (3)

সৌদি আরবের বিভিন্ন শহরে শহরে বাসাবাড়ি ও হোটেল রুম ভাড়া নিয়ে রমরমা দেহব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রবাসীরা। দেশটিতে পতিতাবৃত্তি বা যেকোনো ধরনের অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শরিয়া আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। তবুও এসব অপরাধ যেন কমছেই না। এবার পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ইস্টার্ন রিজিয়ন পুলিশ এবং মানব পাচার বিষয়ক অধিদপ্তরের যৌথ অভিযানে এই প্রবাসীদের আটক করা হয়। চক্রটি গোপনে এ ধরনের কার্যকলাপ চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর ও আপসহীন। অপরাধ আদালতে প্রমাণিত হলে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং সাজা শেষে নিজ দেশে আজীবনের জন্য বিতাড়িত করার সুস্পষ্ট বিধান রয়েছে। ক্ষেত্রবিশেষে মানব পাচার প্রতিরোধ আইনের আওতায় বিচার করা হয়, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup