Long Popup (2)
সর্বশেষ

হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব

773903e5367aa7bef4de8f8d90752a4a 6a64348568597 (1)ProbashircityWebPopupUpdate

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সামরিক হামলার পরপরই সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে আকস্মিকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর (সিভিল ডিফেন্স ডিরেক্টরেট)। শনিবার জরুরি ভিত্তিতে এই সতর্কবার্তা দেওয়া হলেও মাত্র কয়েক মিনিটের মাথায় তা প্রত্যাহার করে দুই অঞ্চলকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। তবে ঠিক কী ধরনের হুমকির কারণে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Saudi Arabia 2607251128 SM

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সতর্কবার্তা জারির পরপরই সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের পক্ষ থেকে ইয়ানবু ও জাজানের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়দের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলারও আহ্বান জানানো হয়েছিল। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে সতর্কতাটি তুলে নেওয়ায় জনমনে স্বস্তি ফেরে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণেই আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এই স্বল্পস্থায়ী সতর্কতা জারি করা হয়ে থাকতে পারে। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের হোদেইদা বন্দরনগরীতে সৌদি আরবের হামলার পর হুথি বিদ্রোহীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মূলত হুথিদের পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি প্রশাসন তাদের সীমান্তবর্তী ও কৌশলগত এলাকাগুলোতে সর্বোচ্চ নজরদারি ও বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate