Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

1783415613320ProbashircityWebPopupUpdate

ফেসবুকে লাইক-শেয়ারের আশায় অনেকেই যেন রাতারাতি সরকারি কর্মকর্তা বনে যাচ্ছেন! বাংলাদেশ কনস্যুলেটের বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিজেদের ব্যক্তিগত প্রোফাইল বা গ্রুপে আপলোডের এক অদ্ভুত হিড়িক পড়েছে জেদ্দার প্রবাসীদের মধ্যে। এসব বিজ্ঞপ্তিতে জ্বলজ্বল করছে বাংলাদেশ সরকারের লোগো, যা দেখে কনস্যুলেট কর্তৃপক্ষ রীতিমতো বিস্মিত।

748631701 893177876610378 5827185983101008540 n

এমন অননুমোদিত কাজের বিরুদ্ধে এবার কড়া লাল কার্ড দেখিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। এক সতর্কবার্তায় তারা স্পষ্ট জানিয়েছে, সরকারি দপ্তর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বেসরকারি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় লোগো ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তাই সরকারি লোগোযুক্ত কোনো বিজ্ঞপ্তি কপি করে যত্রতত্র প্রকাশ করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।

প্রবাসীদের সেবার জন্যই কনস্যুলেট নিয়মিত এসব তথ্য প্রকাশ করে। তাই সঠিক প্রচার নিশ্চিতে বিজ্ঞপ্তিগুলো কপি-পেস্ট না করে সরাসরি অফিসিয়াল পেজের লিংক শেয়ার করতে উৎসাহ দেওয়া হয়েছে। এতে আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সাধারণ প্রবাসীরাও গুজবমুক্ত সঠিক তথ্য জানতে পারবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate