Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

19ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর বা টিপসই দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। প্রবাসীদের সম্ভাব্য আইনি ও আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেই মূলত এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় না বুঝে সাদা কাগজে স্বাক্ষর করা বা টিপসই দেওয়া প্রবাসীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসাধু চক্র এই সুযোগটি কাজে লাগিয়ে বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র তৈরি থেকে শুরু করে নানা ধরনের অবৈধ লেনদেনের ফাঁদ পাততে পারে। ফলে প্রবাসীরা নিজেদের অজান্তেই বড় ধরনের ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অপ্রত্যাশিত আইনি শাস্তির মুখে পড়তে পারেন।

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের সর্বোচ্চ সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো লিখিত কাগজপত্র বা নথিতে সই করার আগে তার বিষয়বস্তু ভালোভাবে পড়ে, পুরোপুরি বুঝে এবং যাচাই করে নেওয়ার জন্য জোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate