Long Popup (2)
সর্বশেষ

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

Suadi ramadan moon not sighProbashircityWebPopupUpdate

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন এবং পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। গতকাল শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্যমতে, আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। সংস্থাটি জানিয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার সুযোগ রয়েছে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলের আকাশে খালি চোখেই পবিত্র এই মাসের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবনিকাশ বিশ্লেষণ করে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব সঠিক হলে আগামী ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ১৭ মে চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সহায়তায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চাঁদ পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, সৌদি আরবে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথা অনুযায়ী, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করেই বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate