Long Popup (2)
সর্বশেষ

সাড়ে ১২ হাজার প্রবাসীকে বিতাড়িত করল সৌদি

C047b419 4427 4c97 b404 66c1687501baProbashircityWebPopupUpdate

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে পরিচালিত গত এক সপ্তাহের বিশেষ যৌথ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া শেষে ১২ হাজার ৫৫৪ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃতদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন আবাসন বা ইকামার নিয়ম লঙ্ঘনকারীরা, যাঁর সংখ্যা ৭ হাজার ৯১১ জন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৮৮ জন এবং শ্রম আইন অমান্য করার অভিযোগে আরও ২ হাজার ৯৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এসব অবৈধ প্রবাসীদের পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় দেওয়া এবং কাজে নিয়োগ দিয়ে সহায়তা করার অপরাধে আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের দায়ে বর্তমানে ৩৯ হাজার ২৫৮ জন আইনি প্রক্রিয়া ও শাস্তিমূলক ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আইনি ব্যবস্থার আওতায় থাকা এই বিপুলসংখ্যক প্রবাসীর মধ্যে ৩৫ হাজার ৪৬০ জন পুরুষ এবং ৩ হাজার ৭৯৮ জন নারী রয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তারকৃতদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে ২১ হাজার ১২৭ জনকে তাঁদের ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য এবং ১১ হাজার ২৪০ জনকে টিকিটের রিজার্ভেশন বা বুকিং সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অবৈধ অবস্থান ও নিয়ম লঙ্ঘন ঠেকাতে এই ধরনের ধরপাকড় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate