সর্বশেষ

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান পাঠিয়েছে পাকিস্তান, কীসের ইঙ্গিত?

A117715b 7dbc 49a4 baf2 5e187f816a7cProbashir city Popup 19 03

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পৌঁছেছে পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও সহায়তা প্রদানকারী উড়োজাহাজ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে এসব যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির অন্যতম প্রধান শর্ত হলো, দেশ দুটির যেকোনো একটির ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালানো হলে তা উভয় দেশের ওপরই হামলা বলে গণ্য হবে এবং সে অনুযায়ী সম্মিলিত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে পাকিস্তানের এই যুদ্ধবিমান মোতায়েনের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এই সামরিক পদক্ষেপ বেশ কৌতূহল ও গুরুত্বের জন্ম দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03