সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার ৮৯৩ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে অর্থ্যাৎ ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট ১৯ হাজার ১০১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারও করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ১৫৩ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১০৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৪৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার ৫৮৫ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৩৮৯ জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৫ শতাংশ ইয়েমেনের এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময়ও ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও
অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থান দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ৪৯১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২০ হাজার ১৫৬ জন পুরুষ এবং ১ হাজার ৩৩৫ জন নারী।
https://www.youtube.com/watch?v=dnDL1Awf1XA&pp=0gcJCaIKAYcqIYzv











