Long Popup (2)
সর্বশেষ

পবিত্র রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি

Screenshot 8 originalProbashircityWebPopupUpdate

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ায় সবার নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। মক্কার গ্র্যান্ড মসজিদ বা পবিত্র মসজিদুল হারামে যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে পবিত্র কাবা চত্বরে লাখো মুসল্লির সমাগম ঘটে। বিশেষ করে শেষ দশ রাতে নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়। এই ভিড় সামলাতে মুসল্লিদের নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মসজিদের প্রবেশপথগুলোতে ভিড়ের মাত্রা বোঝাতে আধুনিক ডিজিটাল সংকেত বসানো হয়েছে; যেখানে সবুজ বাতির অর্থ ভেতরে জায়গা ফাঁকা আছে এবং লাল বাতির অর্থ স্থানটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

মক্কা নগরীতে তীব্র যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর বিশেষ সীমাবদ্ধতা আরোপ করেছে কর্তৃপক্ষ। এর বদলে বাস, ট্যাক্সি এবং হারামাইন হাইস্পিড রেলওয়ে ব্যবহারের প্রতি ওমরাহযাত্রীদের বেশি উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি পবিত্র মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেলসহ সব ধরনের অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ওমরাহ পালনের জন্য সবাইকে বাধ্যতামূলকভাবে ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে।

বয়োজ্যেষ্ঠ এবং বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের ইবাদতের সুবিধার্থে আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। তবে অতিরিক্ত ভিড় থাকা এলাকাগুলোতে নিরাপত্তার স্বার্থে শিশুদের না আনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি মুসল্লিদের পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে পবিত্র এলাকার পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষায় অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত কেনাবেচা এবং মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate