সর্বশেষ

সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে, দাবি ইরানী কর্মকর্তার

165cd8b4a7300714372c08bbcb4b3fc7be0e6394ca986f57City ads Investment (1)

সৌদি আরবের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে ভালোভাবেই জানে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সাবেক কমান্ডার হুসেইন কানানি আরটি সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সোমবার এক সাক্ষাৎকারে এই চমকপ্রদ অভিযোগ করা হয়।

মার্কিন সাংবাদিক রিক সানচেজের সাথে সাক্ষাত্কারে গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে কানানি বলেছেন, ‘এই সময়ে সৌদি আরবের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা খুব ভালোভাবে জানে।’ স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা করা হলে, তিনি নিশ্চিত করেছেন, হ্যাঁ, এটা ঠিক। ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত এই বিষয়ে। বলেন তিনি।

সাবেক আইআরজিসি কমান্ডার ইসরাইলের মোসাদ এবং সিআইএ সহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছিলেন। বলেন, ‘তাদের লক্ষ্য শুধু সরকারকে পতন করা নয়, ইরানকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এবং পরিস্থিতিকে কাজে লাগানো।’

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের সময় তা আরও বেড়েছে। তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অস্থিরতা উসকে দেয়ার অভিযোগ করেছে। কানানি হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ওয়াশিংটন আক্রমণ করে, তেহরানের প্রথম পদক্ষেপ সরাসরি আমেরিকান ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু নাও করতে পারে। পরিবর্তে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র চালানো হতে পারে।’

‘যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব বিস্তারের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যদিও আমরা চীন বা রাশিয়ার অর্থনীতির ক্ষতি করতে চাই না, তবে মার্কিন উস্কানির জবাবে এটি অনিবার্য হতে পারে।’ কানানি বলেছিলেন।ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ বিশুদ্ধতায় বাড়িয়েছে। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে প্রয়োজন হবে ৯০ শতাংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup