সর্বশেষ

ভিসা দেওয়া শুরু করল সৌদি আরব

Saudi flagCity ads Investment (1)

সৌদি আরব ১৪৪৭ হিজরি/২০২৬ সালের হজ মৌসুমের জন্য আজ রোববার থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগে সেবাপ্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়া আরও সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার জন নিজ নিজ দেশ থেকেই সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন বলে জানানো হয়।

IMG 20250528 WA0006 1024x683

বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে এবং ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন ব্যবস্থাপনার চুক্তিগুলোও সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানে কয়েকশ’ ক্যাম্প বরাদ্দ এবং সংশ্লিষ্ট হজ অফিসগুলোর প্রস্তুতি এগিয়ে থাকার কথাও জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করা সরকারি ও বেসরকারি হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ শেষে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট নির্দেশনায় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।

সৌদি নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি হজযাত্রীদের ভিসা আবেদনের সময়সূচিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে—৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে বলে জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে সম্ভাব্য হজের তারিখ এবং ফ্লাইট শুরুর সময় নিয়েও প্রস্তুতি চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03