সর্বশেষ

প্রায় ১৫ হাজার প্রবাসীকে দেশছাড়া করল সৌদি

JrveoIWPFkJ5rwKRZXC3YgKjl9f5gDaRwT6V0sOQCity ads Investment (1)

সৌদি আরবে অভিবাসন, শ্রম ও সীমান্ত আইনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে যৌথ অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। একইসময়ে ১৪ হাজার ৮৬৭ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানায় সৌদি গেজেট।

Untitled 1

প্রতিবেদনে বলা হয়, গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৯ হাজার ৯৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে ১২ হাজার ৯০৬ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৯১৮ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ৩ হাজার ১৫১ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ হাজার ৫৯৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য। এছাড়া ১ হাজার ৮২০ জনকে ট্রাভেল রিজার্ভেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৭১৬ জনকে আটক করা হয়েছে। আর অবৈধভাবে সৌদি ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে ৪৮ জনকে। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে আরও ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup