সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

Expatriate youth from Gafargaon killed in road accident in Saudi ArabiaProbashir city Popup 19 03

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইয়েদ আহমদ বিল্লাল (৩২)। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার ও স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং দীর্ঘদিন ধরে রিয়াদে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রোববার বিকেলে কাজ শেষ করে বাসায় ফেরার পথে বিল্লাল সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজন মন্টু মিয়া জানান, কয়েক দিনের মধ্যেই বিল্লালের দেশে ফেরার কথা ছিল। পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতির মধ্যেই তার এমন আকস্মিক মৃত্যু স্বজনদের জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিল্লালের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। প্রবাসে দীর্ঘ পরিশ্রমের পর স্বপ্নের দেশে ফেরার আগমুহূর্তে এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু পরিবার নয়, পুরো এলাকাকে শোকাহত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03