সর্বশেষ

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির

Bangladeshi dies on Saudi roadCity ads Investment (1)

জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমানো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক যুবকের জীবন থামিয়ে দিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রোববার (৪ জানুয়ারি) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন মো. সাজ্জাদ।

নিহত মো. সাজ্জাদ (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. মফজল আহমদের ছেলে। প্রবাসী সূত্রে জানা গেছে, সাজ্জাদ দীর্ঘদিন ধরে রিয়াদে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সাজ্জাদ। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পারিবারিক সূত্র জানায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর আশায় কয়েক বছর আগে সৌদি আরবে যান সাজ্জাদ। তবে আকস্মিক এই দুর্ঘটনায় তার সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়।

সাজ্জাদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পশ্চিম খুরুশিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রবাসে কর্মরত এই যুবকের অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup