সর্বশেষ

১৩ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

Saudi arabia arrestCity ads Investment (1)

সৌদি আরব গত এক সপ্তাহে অবৈধ প্রবেশ, অবস্থান ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার হওয়া ১৩ হাজারেরও বেশি বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৮ থেকে ২৪ ডিসেম্বর পরিচালিত যৌথ অভিযানে মোট ১৮ হাজার ৮৭৭ জনকে আটক করা হয়।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৯৯১ জন আবাসন আইন, ৩ হাজার ৮০৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৭৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১২ জন বিদেশিকে আটক করা হয়, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ১৩ হাজার ২৪১ জনকে ইতোমধ্যে নিজ দেশে পাঠানো হয়েছে। আরও ২০ হাজার ৩৭৮ জনের ভ্রমণ নথি সংগ্রহের কার্যক্রম সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে চলছে। এছাড়া ৪ হাজার ৪৬৫ জনকে দেশে ফেরতের প্রস্তুতির জন্য প্রক্রিয়াধীন রাখা হয়েছে।

অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন বা চাকরি দেওয়ার অভিযোগে সৌদি আরবের ভেতরে ১৪ জন ব্যক্তিকেও গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে মোট ২৮ হাজার ৯৩৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশে সহযোগিতা বা বিদেশি কর্মীদের নিয়ম ভঙ্গ করতে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup