সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

More than 18,000 expatriates arrested in Saudi Arabia in one weekCity ads Investment (1)

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ জানায়, ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত দেশব্যাপী অভিযানে মোট ১৯ হাজার ৮৭৭ জনকে আটক করা হয়। রিয়াদ কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও যৌথ নিরাপত্তা অভিযানের ধারাবাহিকতায় এই অভিযানের ব্যাপকতা বাড়ানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ১১ হাজার ৯৯১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮০৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৭৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আরও ১ হাজার ৩১২ জনকে ধরা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের ৫৫ শতাংশ ইথিওপীয়, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে দেশ ত্যাগের চেষ্টা করায় আরও ৪৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। আইনভঙ্গকারীদের সহযোগিতা ও আশ্রয় দেওয়ার অপরাধে সৌদির অভ্যন্তরে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে।

বর্তমানে ২৮ হাজার ৯৩৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ২০ হাজার ৩৭৮ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য, আর ৪ হাজার ৪৬৫ জনকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্য থেকে ইতোমধ্যে ১৩ হাজার ২৪১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার কঠোর সতর্কতা জারি করলেও দেশটিতে ব্যাপক অভিবাসী শ্রমশক্তি থাকার কারণে নিয়মিতভাবেই ব্যাপক আকারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup