সর্বশেষ

পবিত্র কাবা চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির ভিডিও ভাইরাল

Video of man attempting suicide by jumping in holy Kaaba premises goes viralProbashir city Popup 19 03

পবিত্র কাবা শরিফের তাওয়াফ এলাকায় আত্মহত্যার চেষ্টার এক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে মুসলিম বিশ্বে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মসজিদুল হারামের তাওয়াফের জন্য নির্মিত দোতলা পথচক্র থেকে এক ব্যক্তি হঠাৎ নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে নিচে অবস্থানরত এক নিরাপত্তা কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে তাকে থামাতে এগিয়ে গেলে দুজনেই গুরুতরভাবে আহত হন। খবর সিয়াসাত ডেইলি।

সৌদি প্রেস এজেন্সি (SPA) এবং সিয়াসাতের তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে সঙ্গে কাবার বিশেষ নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন এবং উপস্থিত জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করছেন।

সৌদি জননিরাপত্তা অধিদপ্তর নিশ্চিত করেছে, আত্মহত্যার চেষ্টা করার মুহূর্তে নিরাপত্তা সদস্যরা হস্তক্ষেপ করেন এবং সেই চেষ্টার ফলে এক নিরাপত্তারক্ষীও আহত হন। আহত ব্যক্তি ও অভিযুক্তকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা তার এই আচরণের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটিকে কেন্দ্র করে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

মসজিদুল হারামে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও অতীতে অনুরূপ ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একজন ব্যক্তি কাবার সামনে নিজের শরীরে আগুন ধরানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। ২০১৮ ও ২০২৪ সালেও দুই দফা আত্মহত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামের পবিত্রতম স্থানে সকল মুসল্লির নিরাপত্তা নিশ্চিতই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চালানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03