সর্বশেষ

প্রবাসী শ্রমিকদের সুসংবাদ দিলো সৌদি আরব

Saudi334 68f8be064743cCity ads Investment (1)

সৌদি আরব সরকার শিল্পখাতকে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও শিল্পকারখানার উৎপাদনশীলতা বাড়াতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে মন্ত্রিসভা। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। প্রায় সাত থেকে আট বছর পর দেশটিতে প্রথমবারের মতো প্রবাসী কর্মীবিষয়ক এই ফি মওকুফ করা হলো।

রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত শিল্পখাতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আল-খোরাইফ বলেন, এই নীতি ক্রাউন প্রিন্সের শিল্পায়নকে কেন্দ্র করে গৃহীত রূপান্তরমূলক কর্মসূচিরই ধারাবাহিকতা। ভিশন ২০৩০ অনুযায়ী জাতীয় অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং তেলনির্ভরতা কমানো এখন সরকারের প্রধান লক্ষ্য।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে এবং তারা উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে আরও আগ্রহী হবে। বিশেষ করে স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন ব্যবস্থার ব্যবহার বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের এই সিদ্ধান্তকে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য বড় ধরনের প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে। ব্যয় হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে, পাশাপাশি সৌদি পণ্যের রপ্তানি বৃদ্ধির পথও সুগম হবে।

মন্ত্রী আল-খোরাইফ আশাবাদ ব্যক্ত করেন, শিল্পখাতের জন্য এই সহায়তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং মন্ত্রণালয় টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup