সর্বশেষ

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, আটক একাধিক বাংলাদেশি

Bangladesh Embassy in RiyadhCity ads Investment (1)

সৌদি আরবে বাংলাদেশকে কেন্দ্র করে অননুমোদিত রাজনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি সৌদির বিভিন্ন শহরে কিছু বাংলাদেশি গ্রুপ সভা-সমাবেশ, প্রচারণা এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসীরা হলরুম ভাড়া করে, হোটেল বা রেস্তোরাঁয় কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে রাজনৈতিক সভা করেছেন—যা সৌদি আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েকজনকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

দূতাবাস আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করাও সৌদির কঠোর সাইবার আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এসব অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবে থাকা সব বাংলাদেশিকে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচারণা বা নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। প্রবাসীদের সৌদি আইন-কানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায় দূতাবাস।

দূতাবাসের ভাষ্য, সৌদিতে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় নিয়ম ভঙ্গ করলে গ্রেপ্তার, জরিমানা বা বহিস্কারের মতো শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই দেশের ভাবমূর্তি রক্ষায় আইন মেনে চলাই প্রবাসীদের জন্য সবচেয়ে নিরাপদ পথ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup