সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Saudi Arabia arrests over 19,000 illegal immigrants in one weekCity ads Investment (1)

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ১৯ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত দেশব্যাপী বিশেষ অভিযানে মোট ১৯ হাজার ৫৭৬ জনকে আটক করা হয়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৫০৬ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন, ৪ হাজার ১৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং ২ হাজার ৯১৬ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ উপায়ে দেশত্যাগের চেষ্টা করায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে সৌদি নাগরিকসহ ১৬ জনকে আটক করা হয়। বর্তমানে মোট ৩০ হাজার ৪২৭ জন আটকপ্রাপ্ত প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ৮০৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ইতোমধ্যে ১২ হাজার ৩৬৫ জনকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৫ হাজার ২০২ জনকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদির আইনে অবৈধভাবে প্রবেশে সহায়তার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে বলছে, দেশটির আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশে লাখো প্রবাসী শ্রমিক কর্মরত থাকায় অভিবাসন আইন প্রতিপালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup