সর্বশেষ

সৌদি প্রবাসীদের ইকামায় নতুন নিয়ম

New rules on Iqama for Saudi expatriatesCity ads Investment (1)

সৌদি আরবে প্রবাসীদের ইকামার মেয়াদ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে দেশটির কর্তৃপক্ষ। সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, নতুন করে ইস্যু করা ‘মুদিম কার্ড’ বা প্লাস্টিক রেসিডেন্সি কার্ডে ৫ বছরের মেয়াদ উল্লেখ থাকলেও, ইকামার প্রকৃত আইনি বৈধতা নির্ভর করবে বার্ষিক বা নির্ধারিত সময় অন্তর সরকারি ফি পরিশোধ ও নবায়নের ওপর। অর্থাৎ, কার্ডটি পাঁচ বছর ব্যবহারযোগ্য হলেও নিয়মিত নবায়ন ব্যতীত কোনো প্রবাসীর ইকামা বৈধ হিসেবে গণ্য হবে না।

জাওয়াজাতের নিয়ম অনুযায়ী, সাধারণ কর্মীদের জন্য ইকামা নবায়নে জাওয়াজাত ফি এবং মক্তব আমল ফি মিলিয়ে বছরে প্রায় ৯,৬০০ রিয়াল পরিশোধ করতে হয়। নতুন সুবিধা হিসেবে এখন একবারে এক বছরের ফি না দিয়ে ৩, ৬ বা ৯ মাস মেয়াদে নবায়ন করা যাচ্ছে। তিন মাসের জন্য গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ রিয়াল ফি নির্ধারিত হয়েছে। তবে গৃহকর্মী, হাউজ ড্রাইভারসহ নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মরতদের জন্য এই চড়া মক্তব আমল ফি প্রযোজ্য নয়।

এ বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, প্লাস্টিক কার্ডের মেয়াদ দেখে নিশ্চিন্ত থাকা যাবে না। কারণ, কার্ডের ওপর ছাপা ৫ বছরের তথ্য কেবল শারীরিক কার্ড ব্যবহারের বৈধতা নির্দেশ করে, ইকামার ডিজিটাল স্ট্যাটাস নয়। বাস্তবে প্রবাসীর বৈধতা যাচাই করা হবে ‘আবশের’সহ সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শিত মেয়াদের ভিত্তিতে।

সৌদি সরকার পরামর্শ দিয়েছে, সকল প্রবাসীকে নিয়মিতভাবে আবশের অ্যাপে ইকামার মেয়াদ পরীক্ষা করতে হবে এবং মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন নিশ্চিত করতে হবে। নবায়নে বিলম্ব হলে জরিমানা, কর্মস্থল জটিলতা এমনকি আইনগত সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কর্তৃপক্ষের মতে, ডিজিটাল ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নতুন পদ্ধতি প্রবাসীদের সুবিধা বৃদ্ধি করলেও, সচেতনভাবে মেয়াদ যাচাই ও নিয়মিত নবায়ন এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup