সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Saudi Arabia arrests over 19,000 expatriates in one weekProbashir city Popup 19 03

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা–সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে চলমান অভিযানে ১৯ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ১৯,৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি দপ্তর যৌথভাবে অংশ নেয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২,২৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪,৩৮৪ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ৩,১৫৪ জন প্রবাসী রয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১,৬৬১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ইথিওপীয় নাগরিক ৫৪ শতাংশ এবং ইয়েমেনি ৪৫ শতাংশ।

এ সময় সৌদি আরব ত্যাগের চেষ্টায় আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে মোট ৩১,২৯২ জন আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে; তাদের মধ্যে পুরুষ ২৯,৪১০ এবং নারী ১,৮৮২ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১,১৪৮ জনকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৫,৩৭০ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। একই সময়ে ১১,১৪৮ জন অভিবাসীকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি সরকার পুনর্ব্যক্ত করেছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যেখানে লাখ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। আইন লঙ্ঘন ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিতে নিয়মিতভাবেই এমন অভিযান পরিচালিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03