সর্বশেষ

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসায় ভাসালেন সাদিও মানে

Sadio Mane heaps praise on Bangladeshi expatriates in Saudi ArabiaCity ads Investment (1)

লিভারপুলের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন সেনেগালের তারকা উইঙ্গার সাদিও মানে। মধ্যপ্রাচ্যের নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া এই ফুটবলার সৌদিতে নিজের একটি বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা জড়িয়ে রয়েছে একজন বাংলাদেশি প্রবাসীর আন্তরিক আচরণের সঙ্গে।

সাবেক ইংলিশ তারকা রিও ফার্দিনান্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মানে জানান, ২০২৩ সালে সৌদিতে যোগ দেওয়ার পর রমজানের একদিন হাঁটতে বের হলে কয়েকজন বাংলাদেশি শ্রমিক তাকে একসঙ্গে ইফতার করার আমন্ত্রণ জানান। মানে মজা করে বলেছিলেন যে তারা হয়তো তাকে চেনেন না বা কাছে চাইবেন না। কিন্তু ওই শ্রমিকরা আন্তরিকভাবে তাকে বসে খাওয়ার অনুরোধ করেন।

মানের ভাষায়, “তারা রাস্তায় বসে ইফতার করছিলেন, অথচ আমাকে দেখে বললেন—না, না, এখানে সবাই এমন। তুমি পাশ দিয়ে গেলে আমাদের সঙ্গে খেতে হবেই। তারা কেউই জানতো না আমি কে, সেটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে।”
মানের মতে, সৌদিতে মানুষের অতিথিপরায়ণতা ও মুসলিম সংস্কৃতির আন্তরিকতা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

খেলোয়াড়দের তারকা খ্যাতির বাইরে একজন সাধারণ মানুষকে মর্যাদা দিয়ে কাছে টেনে নেওয়ার এই ঘটনাকে মানে মনে করেছেন সৌদি সংস্কৃতির প্রকৃত প্রতিচ্ছবি। তিনি বলেন, “এখানকার মানুষের একে অপরকে সাহায্য করা, একই পরিবেশে সবাইকে আপন করে নেওয়ার ধারণা সত্যিই হৃদয়স্পর্শী।”

৩৩ বছর বয়সী এই উইঙ্গার চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন। আল নাসরের হয়ে তিনি এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর মোট ১১২ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪১।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup