সর্বশেষ

দুঃসংবাদ! জটিল রোগে আক্রান্তদের ফেরত পাঠাবে সৌদি আরব

Why is saudi arabia the top choice of expatriate bangladeshis01

সৌদি আরব ২০২৬ সালের পবিত্র হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্যানসার, হার্ট ও কিডনি রোগ, জটিল ফুসফুস বা লিভারজনিত সমস্যা এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে যেতে পারবেন না। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

নতুন নীতিমালা অনুযায়ী, গুরুতর অসুস্থ কোনও হজযাত্রী সৌদিতে পৌঁছালে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এ ব্যয় যাত্রীকেই বহন করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, কিডনি সমস্যা বা নিয়মিত ডায়ালাইসিস নেওয়া রোগী, গুরুতর হৃদরোগে সক্ষমতা কম থাকা ব্যক্তি, আলঝেইমার, ডিমেনশিয়া, মানসিক রোগ, স্মৃতিভ্রংশ, গুরুতর স্নায়বিক সমস্যা ও প্রতিবন্ধিতা—এসব অবস্থার কেউ হজে অংশ নিতে পারবেন না।

Image 241398

এছাড়া মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বরের রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্যও হজ নিষিদ্ধ করা হয়েছে। ক্যানসার আক্রান্ত ব্যক্তিরাও কঠোরভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় ভিড়, উচ্চ তাপমাত্রা এবং শারীরিক পরিশ্রমের কারণে এসব অসুস্থতার রোগীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই হজের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুপযুক্ত রোগীর জন্য চিকিৎসকেরা যদি ফিটনেস সার্টিফিকেট প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সৌদি আরবের মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে, যাতে বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post