সর্বশেষ

সৌদি আরবে প্রবেশে নতুন নির্দেশনা জারি

Government opens up opportunities to buy land in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরব সরকার ১ নভেম্বর থেকে ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, যেসব ওষুধে অ্যালকোহল বা নিষিদ্ধ উপাদান রয়েছে, সেগুলো দেশে প্রবেশের আগে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন ও সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (SFDA)-এর অনুমতি নিয়ে আনতে হবে।

প্রবেশের সময় প্রবাসী ও যাত্রীদের কাছে এসব অনুমতির নথিপত্র থাকতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য বহনের অভিযোগ আনা হতে পারে, যা জরিমানা, আটক বা আইনি জটিলতার কারণ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নতুন এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং কোনোভাবেই এর ব্যত্যয় সহ্য করা হবে না। দেশটিতে প্রবেশের আগে যাত্রীরা যেন নিয়মগুলো ভালোভাবে জেনে নেন, সেই বিষয়ে বিমানবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রবাসী ও ভ্রমণকারীরা যাত্রার আগে তাদের ব্যবহৃত ওষুধ নিষিদ্ধ তালিকায় রয়েছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত। সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই অপ্রয়োজনীয় জটিলতা ও আইনি ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে তারা মনে করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup