সর্বশেষ

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

Saudi probashoiProbashir city Popup 19 03

সৌদি আরবে চলমান অভিবাসনবিরোধী অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজার ৬৪৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (৮ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৮৩৮ জন আবাসন আইন, ৪ হাজার ৫৬৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ২৪৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। ইতিমধ্যে ১২ হাজার ৯৮ জন অবৈধভাবে অবস্থানকারীকেও দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২১ হাজার ৮০০ জনের কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং ৬ হাজার ১২ জনকে দেশে ফেরার প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে।

এ সময় সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৯৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময় অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জন সৌদি নাগরিক ও প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ২০৭ জন পুরুষ ও ১ হাজার ৫৯৪ জন নারীসহ মোট ৩২ হাজার ৮০১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশে সহায়তা করবে বা আশ্রয়, পরিবহন বা অন্যভাবে সহযোগিতা করবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। পাশাপাশি ব্যবহৃত যানবাহন ও স্থাপনাও বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনসাধারণকে সতর্ক থেকে যেকোনো অবৈধ অভিবাসন কার্যক্রম বা সন্দেহজনক ঘটনার তথ্য মক্কা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে জানানোর আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03