সর্বশেষ

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক বার্তা দিল দূতাবাস

Saudi embbasayCity ads Investment (1)

সৌদি আরবে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশে অংশগ্রহণ না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি অননুমোদিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পর বুধবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করা হয়েছে।

26498a7b 0053 4fba b26f 648daca2bafd

দূতাবাস জানায়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় হোটেল, রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজন এবং সংগঠনের নামে ব্যানার ব্যবহার করে সমাবেশ করার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু এসব কার্যক্রম সৌদি আইন অনুসারে বৈধ নয়, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশটিতে যেকোনো সভা বা অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়াই কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে শাস্তির মুখোমুখি হতে হবে। তাই প্রবাসীদের এ ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস প্রবাসীদের কাছে আবেদন জানিয়েছে, সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। এতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং আইনগত ঝুঁকি এড়ানো যায়।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup