সর্বশেষ

ভিসায় বড় পরিবর্তন আনল সৌদি আরব

Saudi visaCity ads Investment (1)

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব সরকার। নতুন এই নীতি আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শুক্রবার (৩১ অক্টোবর) আরব নিউজ ও আল আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে হজযাত্রীদের জন্য সৌদি আরবে থাকার মেয়াদে কোনো পরিবর্তন আসেনি। তারা আগের মতোই তিন মাস পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ওমরাহ ভিসা ইস্যু হওয়ার পর ৩০ দিনের মধ্যে যদি কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশের নিবন্ধন সম্পন্ন না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভিসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং যাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজতর করা।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, গ্রীষ্মকাল শেষে শীত মৌসুমে ওমরাহযাত্রীদের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, সৌদি আরবে যেকোনো ধরনের ভিসাধারী এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মভিসাধারীদের জন্যও এই সুযোগ উন্মুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতের প্রসার ঘটানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup