চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক প্রবাসীর ভিসা জটিলতার কারণে মরদেহ দেশে আনা যাচ্ছে না। দীর্ঘ নয় বছর সৌদি আরব প্রবাস জীবন কাটানো হাফেজ মোহাম্মদ ইব্রাহীম (৪৮) গত ৬ অক্টোবর সৌদির কিং আবদুল আজিজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত ইব্রাহীম আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজের বাড়ির বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি প্রায় নয় বছসৌদি আরবর আগে সৌদি আরবের মক্কা পাড়ি দেন এবং সে থেকে দেশে ফেরেননি।
ইব্রাহীমের মেয়ের জামাই হাফেজ মাওলানা মিজানুর রহমান জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। এতে পরিবারের সদস্যরা মানসিক কষ্ট ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আরও
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে মরহুমকে দেশে আনা ও দাফনের ব্যবস্থা করা যায়।





![1.[2]](https://probashtime.net/wp-content/uploads/2026/03/1.2.webp)






