সর্বশেষ

সৌদি আরবের ঐতিহাসিক মসজিদে নতুন নিয়ম জারি

New rules issued at historic mosques in saudi arabiaProbashir city Popup 19 03

মদিনার ঐতিহাসিক মসজিদে কিবলাতাইন এখন থেকে মুসল্লিদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। সৌদি আরবের বাদশাহ সালমান ইবাদতকারীদের সুবিধার্থে এই যুগান্তকারী নির্দেশ দিয়েছেন, যেন তারা দিনের যেকোনো সময় সেখানে নামাজ ও ইবাদত করতে পারেন। সোমবার (৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এই নির্দেশনার জন্য বাদশাহ এ
বং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত ইসলাম ও মুসলিমদের প্রতি সৌদি আরবের গভীর প্রতিশ্রুতিরই প্রতিফলন। মসজিদটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ বলেন, এই উদ্যোগ দেশটির ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নেতৃত্বের নিষ্ঠার প্রমাণ। তিনি আরও জানান, ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণে মসজিদের সেবা উন্নত করার জন্য মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03