সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

More than 18,000 expatriates arrested in saudi arabia in one weekCity ads Investment (1)

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। রোববার (৫ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক অ্যারাবিয়ান বিজনেস।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। অভিযানটি পরিচালনা করেছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ টিম।

বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৪৭৯ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করায় ৫২ জন প্রবাসী ও অবৈধদের আশ্রয় বা পরিবহনে সহায়তা করার অভিযোগে স্থানীয় ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে সৌদিতে ৩১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ১১ হাজার ৫৪৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ২ হাজারের বেশি ব্যক্তিকে ফেরতের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

সৌদি সরকার জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে জানিয়েছে, আইনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশে বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত আছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup