সর্বশেষ

সৌদিতে সপ্তাহব্যাপী অভিযানে ১৫ শতাধিক চোরাচালান জব্দ, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

More than 100 officials arrested in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরবে এক সপ্তাহব্যাপী পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করা হয়েছে। দেশটির যাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (ZATCA) জানিয়েছে, স্থল, সমুদ্র এবং বিমানবন্দর থেকে মোট ১,৫০৯টি চালানে মাদক, অস্ত্রসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। এই পদক্ষেপ রাজ্যের নিরাপত্তা জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ।

ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর মধ্যে ১০৫ ধরনের মাদকদ্রব্য রয়েছে, যার মধ্যে হাশিশ, কোকেন, হেরোইন, শাব এবং ক্যাপটাগন পিল উল্লেখযোগ্য। এছাড়াও, ৭৯৩টি নিষিদ্ধ পদার্থ, ২,৬৮৯ প্যাকেট তামাক ও তামাকজাত দ্রব্য, ৩০ ধরনের নগদ মুদ্রা এবং ছয় ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে আরও জানায়, সমাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের আমদানি ও রপ্তানির ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনায় তারা বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup