সর্বশেষ

সৌদিতে কর্মস্থলে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi worker dies after falling from roof at work in saudi arabiaCity ads Investment (1)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী যুবক সজিব হোসেন (২৫) সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে দাম্মামের আল রাশেদ মল টাওয়ারে কাজ করার সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান।

নিহত সজিব উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে। পরিবারের অভাব-অনটন ঘোচাতে তিনি প্রায় দুই বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি পাইপ ফিটারের কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কাজ করার সময় হঠাৎ পা ফসকে তিনি সাত তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

সজিবের বাবা আশরাফ আলী ও চাচা সুমন হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

গ্রামে এ ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্বজনদের কান্নায় আথাকরা গ্রাম এখন শোকে মুহ্যমান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup