সর্বশেষ

ভ্রমণকারীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

SaudiCity ads Investment (1)

সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য নতুন সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ভিজিটর আইডি ব্যবহার করে বিদেশি ভ্রমণকারীরাও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ উদ্যোগের ফলে দেশটিতে অবস্থানরত পর্যটক ও স্বল্পমেয়াদি ভিজিটররা আর্থিক লেনদেনে আরও বেশি সুবিধা পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিজিটর আইডি অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে ভেরিফাই করা যাবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে। এর ফলে আর্থিক খাতের সেবাগুলো ভ্রমণকারীদের জন্য আরও উন্মুক্ত হবে।

বিশ্লেষকরা বলছেন, ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব এ ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। পর্যটন খাতকে শক্তিশালী করার পাশাপাশি বিদেশি ভ্রমণকারীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করাই এর অন্যতম উদ্দেশ্য।

এ উদ্যোগের ফলে ভ্রমণকারীরা ভিজিটর আইডি দিয়ে খোলা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং স্থানীয় ডিজিটাল মোবাইল ওয়ালেটের মাধ্যমে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমে গিয়ে তাদের ভ্রমণ অভিজ্ঞতা হবে আরও নিরাপদ ও সহজ।

অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক পর্যটক-বান্ধব নীতির মাধ্যমে সৌদি আরব শুধু পর্যটন খাতই নয়, বরং ডিজিটাল অর্থনীতি ও আর্থিক খাতকেও সমানভাবে এগিয়ে নিতে চাইছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup