সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধান দুটি বিমান সংস্থা, সৌদিয়া এবং ফ্লাইঅ্যাডিল, আকর্ষণীয় ছাড়ে টিকিট বিক্রি শুরু করেছে। অভ্যন্তরীণ রুটে মাত্র ৯৫ সৌদি রিয়াল (প্রায় ৯৩ আরব আমিরাত দিরহাম) ভাড়ায় টিকিট কেনা যাচ্ছে।

আসন্ন শীতকালীন ভ্রমণ মৌসুমকে কেন্দ্র করে দেওয়া এই অফারের আওতায় অক্টোবর মাসের শুরু পর্যন্ত টিকিট বুক করে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। শুধু অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক ফ্লাইটেও ছাড় দেওয়া হয়েছে, যার ভাড়া শুরু হচ্ছে ১৯৫ রিয়াল থেকে।
আরও
সৌদি আরবের ৯৫ বছরের ঐক্যকে সম্মান জানাতে টিকিটের প্রতীকী মূল্য ৯৫ রিয়াল রাখা হয়েছে। এই উদ্যোগটি দেশটির ‘ভিশন ২০৩০’ লক্ষ্যের অধীনে অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার একটি অংশ। ২০১৭ সালে জাতীয় দিবসেই যাত্রা শুরু করা ফ্লাইঅ্যাডিলের জন্য এটি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীও।
আগ্রহী যাত্রীরা এয়ারলাইন্স দুটির ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।











