সৌদি আরবজুড়ে ভারি বর্ষণ, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বিরূপ আবহাওয়া পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানিয়ে রাজ্যের সকল বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের ঝুঁকি তৈরি হয়েছে। একই ধরনের পরিস্থিতি জাজান, আসির এবং আল বাহা অঞ্চলেও দেখা যেতে পারে।
আরও
এছাড়া, মদিনা, রিয়াদ, কাসিম, হাইল, নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।











