সর্বশেষ

আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ২৫ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

More than 100 officials arrested in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজার ৫৩৩ জন বিদেশী গ্রেপ্তার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহব্যাপী মোট ২১ হাজার ৬৩৮টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৫৮টি আবাসন আইন, ৪ হাজার ৫৪০টি সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৪০টি শ্রম আইন সম্পর্কিত।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশই ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে সৌদি আরবে ৩২ হাজার ১৪৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন, যার মধ্যে ২৯ হাজার ২৬৫ জন পুরুষ ও ২ হাজার ৮৮৪ জন নারী। গ্রেপ্তারকৃতদের যথাযথ ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যদি অবৈধভাবে ব্যক্তিদের প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় প্রদান করে, তবে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা যেতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03