সর্বশেষ

মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতেই সৌদিতে সড়কে প্রাণ গেল ছেলের

Son dies on saudi arabian road while talking to mother on cell phoneProbashir city Popup 19 03

সৌদি আরবের মক্কা শহরে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটেছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে ফারুক আকন্দ (২৫) ওই প্রবাসী।

ফারুকের চাচা ওবায়দুল্লাহ আকন্দ ভুবন জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফারুক। অভাব-অনটনের সংসার চলছিল মা ও দুই বোনের সঙ্গে। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে মা ধারদেনা করে তাকে প্রবাসে পাঠান।

মক্কায় বলোদিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মীর কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

ফারুকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে ফারুকের বাবা আবু হানিফাও ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। পরিবারটি দীর্ঘদিন ধরে দুঃসহ পরিস্থিতিতে জীবন যাপন করছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03