সৌদি আরবের সাকাকা (আল-জউফ) ও এর নিকটবর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের একটি বিশেষ দল আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাকাকায় অবস্থান করে এই সেবা দেবে।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাকাকার গারা মেইন রোডে অবস্থিত ‘এজেরাহ্য বদর’-এ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য অনলাইনে (www.epassport.gov.bd) আবেদনপত্র পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
এছাড়াও, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ ও প্রবাসীকল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আবেদন গ্রহণ এবং অন্যান্য আইনি পরামর্শ প্রদান করা হবে। একইসাথে ট্রাভেল পারমিট প্রদান ও বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নের মতো জরুরি কনস্যুলার সেবাও মিলবে এই কার্যক্রমে।












