সর্বশেষ

সৌদি আরবে ব্যাপক অভিযান, ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

SaudiCity ads Investment (1)

সৌদি আরবে গত এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ প্রবাসীকে আটক করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে এদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে। খবর আরব নিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসিক আইন, ৪ হাজার ১৯৮ জন সীমান্ত আইন এবং ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অঞ্চলে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে দেশটিতে প্রবেশকারীদের সহায়তা করা কিংবা তাদের পরিবহনের ব্যবস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য জানাতে নাগরিকদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য জরুরি হটলাইন ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি সরকারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা ও শ্রমবাজার সুরক্ষার স্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup