সর্বশেষ

সৌদি আরবে জমি কেনার সুযোগ উন্মুক্ত করল সরকার

Government opens up opportunities to buy land in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত নাগরিকদের জন্য জমি ক্রয়ের সুবিধা চালু করেছে রিয়াদ সিটির রয়েল কমিশন (আরসিআরসি)। এ লক্ষ্যে নতুন একটি রিয়েল এস্টেট ব্যালেন্স প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। চলতি বছরের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জমি ক্রয় বিষয়ে নির্দেশনা জারি করেন, সেই নির্দেশনার ভিত্তিতেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে রিয়াদের বাসিন্দারা সুলভ মূল্যে জমি ক্রয়ের সুযোগ পাবেন।

আরসিআরসি জানিয়েছে, আগামী পাঁচ বছরে বছরে ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্লটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি স্কয়ার মিটার ১,৫০০ রিয়াল বা প্রায় ৪০০ মার্কিন ডলার। জমি বরাদ্দের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ২৫ বছর বা বিবাহিত হতে হবে এবং রিয়াদে অন্তত তিন বছর বসবাসের শর্ত পূরণ করতে হবে। এছাড়া আবেদনকারীর অন্য কোনো সম্পত্তি থাকলে তারা আবেদন করতে পারবেন না।

জমি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা প্লটের মালিক হবেন, তবে নির্মাণকাজ শেষ করতে ১০ বছরের সময়সীমা থাকবে। এই সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা হস্তান্তর করা যাবে না, তবে নির্মাণের জন্য অর্থায়নের উদ্দেশ্যে জমি বন্ধক রাখা যাবে। কমিশন সতর্ক করে জানিয়েছে, আবেদন করলেই জমি নিশ্চিতভাবে দেওয়া হবে না।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে (tawazoun.rcrc.gov.sa) সম্পন্ন করতে হবে। কমিশনের বাইরে কোনো প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার শেষ সময়সীমা ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে রিয়াদে নাগরিকদের জন্য জমি ক্রয় আরও সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি আবাসন খাতকে আরও গতিশীল করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup