সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সা’দা প্রদেশের আবাসিক এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের এই হামলা সীমান্তবর্তী রাযিহ ও ঘামর জেলায় পরিচালিত হয়েছে, জানিয়েছে আল-মাসিরাহ সংবাদ সংস্থা। স্থানীয়রা জানিয়েছেন, গোলাবর্ষণের কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সা’দা প্রদেশের সীমান্ত এলাকা প্রায় প্রতিদিনই সৌদি বাহিনীর গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হচ্ছে। এ পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।
আরও
আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার বেসামরিক লোক ও আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।











