সর্বশেষ

যে কারনে সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

The reason why more than 20,000 expatriates were arrested in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন ভঙ্গ ও সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ২০ হাজার ৮৮২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত এক সপ্তাহের অভিযানে এসব বিদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে আবাসিক আইন ভঙ্গের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৪ হাজার ১৮৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের সহযোগিতা করলে কড়া শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি আশ্রয় দেন বা পরিবহন সুবিধা দেন, তবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে জড়িতদের যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সাধারণ জনগণকে এসব অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এজন্য মক্কা ও রিয়াদ অঞ্চলের নাগরিকদের ৯১১ নম্বরে এবং অন্যান্য প্রদেশের বাসিন্দাদের ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup