সৌদি আরবে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সম্পত্তি মালিকদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা
সৌদি আরব বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও রিয়েল এস্টেট মালিকদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা দিচ্ছে। এ ভিসায় আবেদনকারীর পিতা-মাতা, স্ত্রী/স্বামী ও ২৫ বছরের কম বয়সী সন্তানরাও অন্তর্ভুক্ত হবেন। প্রয়োজনে আত্মীয়দের জন্যও ভিসা ইস্যু করা সম্ভব।
প্রোগ্রামটি পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:
আরও
এক্সসেপশনাল কম্পিটেন্সি রেসিডেন্সি: বিজ্ঞান, প্রশাসন ও গবেষণায় বিশেষ দক্ষ ব্যক্তিদের জন্য।
ট্যালেন্ট রেসিডেন্সি: ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পে মেধাবী ও পেশাদারদের জন্য (মন্ত্রণালয়ের সুপারিশ প্রয়োজন)।
বিজনেস ইনভেস্টর রেসিডেন্সি: সৌদিতে ন্যূনতম ৭ মিলিয়ন রিয়াল বিনিয়োগকারীদের জন্য।
এন্ট্রাপ্রেনার রেসিডেন্সি: উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য; কাজের দল থেকে দুজনকে এক্সসেপশনাল কম্পিটেন্সি রেসিডেন্সি দেওয়া যাবে।
প্রপার্টি ওনার রেসিডেন্সি: অন্তত ৪ মিলিয়ন রিয়ালের বিদ্যমান আবাসিক সম্পত্তির মালিকদের জন্য।
সুবিধা
ভিসা ছাড়াই যাতায়াত ও বসবাসের সুযোগ
প্রবাসী ফি থেকে অব্যাহতি
অতিরিক্ত কর নেই
ব্যবসা, চাকরি ও রিয়েল এস্টেটে মালিকানা
সৌদি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ
তবে, এ ভিসায় সৌদি নাগরিকত্ব পাওয়া যাবে না।
বিনিয়োগকারী ভিসা থেকে পার্থক্য
কোনো নিয়োগকর্তার সঙ্গে সংযুক্ত নয়
ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ আছে
সম্পত্তি সরাসরি নিজের নামে নিবন্ধন করা সম্ভব
আবেদন প্রক্রিয়া
সৌদি দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন
অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় নথি ও পাসপোর্টসহ নিকটস্থ কনস্যুলেট থেকে ভিসা সংগ্রহ করুন











