সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে ১৩৮ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, তাদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেয়েছেন।
আগস্ট মাসে দুর্নীতি দমন কর্মকর্তারা ১,৮৫১টি পরিদর্শন অভিযান চালান। এসব অভিযানের ভিত্তিতে মোট ৪১৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
গ্রেপ্তার ও তদন্তাধীন ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং দায়িত্বের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এরা বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং যাকাত-কর ও শুল্ক কর্তৃপক্ষ।
আরও
দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানায়, সরকারি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।











